Refund and Returns Policy

GadgetNest Store BD-Refund and Return Policy

প্রোডাক্ট ডেলিভারি নীতিমালা

সকল পার্সেল ক্লোজড বক্সে ডেলিভারি করা হবে। অর্থাৎ, ডেলিভারির সময় আগেই সম্পূর্ণ পেমেন্ট প্রদান করতে হবে এবং পার্সেল গ্রহণ করতে হবে। ডেলিভারির সময় পণ্য পরীক্ষা করে নেওয়ার সুযোগ নেই।

প্রায় সকল টেক ও গ্যাজেট প্রোডাক্ট, বিশেষত ব্যাটারি চালিত পণ্যগুলোর ক্ষেত্রে প্রথমে ৩-৬ ঘণ্টা চার্জ দিয়ে সঠিক নিয়মে টেস্ট করা প্রয়োজন। কুরিয়ার এজেন্ট এই সময় অপেক্ষা করতে পারবেন না। তাই ডেলিভারির সময় তাত্ক্ষণিক রিটার্নের সুযোগ নেই।

চার্জ দেওয়ার পর মোবাইলের সাথে কনফিগারেশন এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার জন্য অতিরিক্ত সময় ও বিশেষজ্ঞ সহায়তা প্রয়োজন হয়, যা কুরিয়ার এজেন্ট প্রদান করতে সক্ষম নন। কোনো সমস্যা হলে আমাদের হেল্প সাপোর্টে যোগাযোগ করুন।

প্রোডাক্ট ডেলিভারি পাওয়ার পর অবশ্যই ফুল আনবক্সিং ভিডিও করে রাখুন। প্যাকেজে কোনো অংশ মিসিং বা ভুল প্রোডাক্ট ডেলিভারি হলে ভিডিও প্রমাণ হিসেবে আমাদের পাঠাতে হবে। যথাযথ তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমাদের দিক থেকে ভুল প্রোডাক্ট ডেলিভারি হলে আমরা নিজ খরচে রিপ্লেসমেন্ট করবো।

রিটার্ন পলিসিঃ

যে সকল প্রোডাক্টের ওয়ারেন্টি থাকে যেমন ৩ মাস, ৬ মাস, ১ বছর ইত্যাদি, সেগুলিসহ সকল প্রোডাক্ট ইনভয়েস ডেট থেকে ৭ দিনের মধ্যে প্রোডাক্টের কোন ফল্ট প্রমাণিত হলে তা আমাদের কাছে সুন্দরবন কুরিয়ার বা পাঠাও বা রেডেএক্স বা ই-কুরিয়ার বা স্টিডফাস্ট বা অন্য যেকোনো কুরিয়ার দিয়ে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
(※ SA Paribohon এ পাঠাবেন না, কারণ এদের অফিস ডেলিভারি সার্ভিস নেই এবং ব্রাঞ্চ থেকে প্রোডাক্ট কালেক্ট করতে ৩-৭ দিন সময় লাগতে পারে।)

নোটঃ প্রোডাক্ট পাঠানোর আগে অবশ্যই ডেলিভারির সময় যা পেয়েছেন সব কিছু সহ সুন্দর করে বক্সে র‍্যাপিং করে পাঠাতে হবে। প্রোডাক্টের বক্সে টেপ লাগানো যাবে না। বক্স না থাকলে পত্রিকার কাগজ দিয়ে প্যাকিং করে টেপ লাগিয়ে পাঠাতে হবে। ভালভাবে প্যাকিং না করলে প্রোডাক্ট বা বক্স নষ্ট হলে বা রিসেলেবল কন্ডিশনে না থাকলে রিটার্ন রিকোয়েস্ট গ্রহণযোগ্য হবে না।


রিটার্ন, এক্সচেঞ্জ ও ওয়ারেন্টির জন্য অসঙ্গতি

প্রোডাক্টে ফিজিক্যাল ড্যামেজ বা বার্ন থাকলে ওয়ারেন্টি গ্রহণযোগ্য হবে না।

প্রোডাক্টের ইন্ট্যাক্ট সিল বা স্টিকার ফেলা থাকলে রিটার্ন বা এক্সচেঞ্জ গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র আফটার সেলস ওয়ারেন্টি কার্যকর থাকবে।

স্ক্র্যাচ, আঠা বা রিসেলেবল কন্ডিশনে না থাকলে ওয়ারেন্টি গ্রহণযোগ্য হবে না।

এক্সেসরিজ, চার্জার, অ্যাডাপ্টার ইত্যাদির কোনো ওয়ারেন্টি নেই।

বিনামূল্যে দেওয়া গিফট আইটেম বা পুরষ্কারগুলোর ওয়ারেন্টি নেই।

থার্ড পার্টি হার্ডওয়্যার, সফটওয়্যার বা কম্প্যাটিবিলিটি ইস্যুতে রিটার্ন বা এক্সচেঞ্জ দেওয়া হবে না।


এরপর আমাদের টিম থেকে ২৪ ঘণ্টার মধ্যে আপনার রিটার্ন ইস্যুটির তথ্য মিলিয়ে দেখবো যে আসলেই সেই কাস্টমারের তথ্য এবং তার অর্ডার করা প্রোডাক্ট মিলে কিনা। তথ্য মিললে ওভারফোনে ইস্যু শলভের চেষ্টা করা হবে। শলভ না হলে, আমরা রিটার্নের জন্য একটি এপ্রুভাল কোড দেবো। কোডটি প্রোডাক্টের ভিতরে বা প্যাকিংয়ের বাইরে স্পষ্টভাবে লিখে দিতে হবে যাতে দ্রুত শনাক্ত করা যায়।


রিটার্ন প্রক্রিয়া:

স্টেপ ১: প্রোডাক্ট আমাদের কাছে পাঠানোর পরে বুকিং স্লিপ WhatsApp এ পাঠাবেন: 01777828435

স্টেপ ২: প্রোডাক্ট আসার পর পরীক্ষা করে অভিযোগ সত্য প্রমাণিত হলে রিপেয়ার, এক্সচেঞ্জ বা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্টেপ ৩: যদি প্রোডাক্টে কোনো ফল্ট না থাকে, তাহলে কুরিয়ার ফি গ্রাহক বহন করে সেম প্রোডাক্ট ফেরত পাঠানো হবে। প্রয়োজনে ভিডিও শেয়ার করা হবে।

স্টেপ ৪: যদি ফল্ট পাওয়া যায়, তাহলে ফিক্স বা রিপ্লেস করে আমাদের খরচে কুরিয়ার করা হবে।


🔴কুরিয়ার ফী কে বহন করবে?
ইনভয়েস ডেট থেকে যদি প্রোডাক্টের ফল্ট ৭ দিনের মধ্যে হলে কুরিয়ার ফী আমাদের কাছে পাঠানোর টাকা আপনি দিবেন, প্রডাক্ট ইস্যু হলে ঠিক করে রির্টান করার টাকা আমরা আমাদের দিক থেকে দিবো। এবং প্রডাক্ট কোনো সমস্যা না থাকলে যদি রির্টান করেন তখন আপ + ডাউন ২ ক্ষেএে ডেলিভারি চার্জ আপনি দিবেন।
কিন্তু যদি ওয়ারেন্টি ইস্যু ৭ দিনের পরে হয় অর্থাৎ উদাহরণ হিসাবে যদি ৬ মাসের ওয়ারেন্টির কোন প্রোডাক্ট ২ মাস পরে ওয়ারেন্টি সাপোর্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আপ+ ডাউন কুরিয়ার ফী আপনাকে দিতে হবে । তাই প্রোডাক্ট রিটার্ন করার আগে অবশ্যই সম্ভাব্য সব দিক থেকে প্রপারলি টেস্ট করে কনফার্ম হতে বলবেন।

ডেলিভারি এবং রিটার্নের জন্য কতদিন সময় লাগতে পারে?
আমাদের দিক থেকে প্রতিটি অর্ডার প্রসেস করার জন্য আমরা ৭২ ঘণ্টা পর্যন্ত সময় নিয়ে থাকি তবে চেষ্টা করি যতদ্রুত সম্ভব কুরিয়ারে হ্যান্ডওভার করতে। সাধারণত ঢাকার ভিতরের ডেলিভারি কুরিয়ারে হ্যান্ডওভার করার ১-৩ দিনের মধ্যে ডেলিভারি হয়। ঢাকার বাইরের ডেলিভারির ক্ষেত্রে ২-৫ দিনে ডেলিভারি হয়ে থাকে।

রিটার্নের ক্ষেত্রে প্রোডাক্ট আমাদের কাছে আসার পরে সেটি চেক করে ইস্যু ফাইন্ডআউট করা থেকে শুরু করে প্রপার সল্যুশন দেয়ার জন্য ৫-১৫ দিন সময় লাগতে পারে। এর পরে কুরিয়ারে হ্যান্ডওভার করা হবে। তাই অবশ্যই আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে।

Noted : ডেলিভারি ম্যান এর সামনে প্রোডাক্ট চেক করতে হবে এবং আনবক্সিং ভিডিও দিতে হবে।পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহন করা হবে না।

Scroll To Top
Categories
Close

Recently Viewed Products

-18%
Top Product Sale Off 18%
Top Product Sale Off 18%
Top Product Sale Off 18%
Top Product Sale Off 18%
Top Product Sale Off 18%
Top Product Sale Off 18%
Top Product Sale Off 18%
Top Product Sale Off 18%
Top Product Sale Off 18%
Top Product Sale Off 18%
-22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
-22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
-22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Top Product Sale Off 22%
Shop
0 Cart

Login

Shopping Cart

Close

Your cart is empty.

Start Shopping

Note
Cancel
Estimate Shipping Rates
Cancel
Add a coupon code
Cancel
Gift
Add gift 20.00 for wrapping
Cancel